ভারত সরকারের ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার জন্য মনোনীত হয়েছেন ৫৪১ জন বাংলাদেশি শিক্ষার্থী। সারা দেশের প্রায় ৭ হাজার ৭০০ জন আবেদনকারীর মধ্য থেকে লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে তাঁদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
মনোনীত শিক্ষার্থীদের মধ্যে ৫০০ জন ‘সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ’ (STEM ও non-STEM বিষয়), ৩৮ জন ‘লতা মঙ্গেশকর ড্যান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ এবং ৩ জন ‘কোয়াড স্কলারশিপ’ লাভ করেছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন আয়োজিত এক বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দুই দেশের বন্ধুত্বের শক্তিশালী সেতু হিসেবে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীরা ভারতের ৫০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করবেন।

0 মন্তব্যসমূহ