জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব খাটানোর অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর সফর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোচ্চার হয়েছেন জাদুঘর কেন্দ্রিক ‘দলীয়করণ’ নিয়ে।
নাহিদ ইসলামের মতে, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের আমলেই প্রস্তুত হওয়া এই জাদুঘর উন্মুক্ত করতে বর্তমান সরকার অতিরিক্ত সময় নিয়েছে এবং এর মাঝে বেশ কিছু সংবেদনশীল প্রদর্শনী ছেঁটে ফেলা হয়েছে। বিশেষ করে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী বিক্ষোভের স্মৃতিচিহ্ন মুছে ফেলার পেছনে বিএনপি সরকারের ভারত-ভীতি ও রাজনৈতিক কৌশল কাজ করছে বলে তিনি ইঙ্গিত দেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা রক্ষায় জাতীয়তাবাদী ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে সর্বস্তরের মানুষের অবদান তুলে ধরাই এখন মূল চ্যালেঞ্জ।

0 মন্তব্যসমূহ