Ticker

6/recent/ticker-posts

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ ডিবি পুলিশের জালে


 বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।  

​আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি নিয়মিত মাদকবিরোধী টিম হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় সুমন মৃধার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সুমন মৃধা বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতিস্বরূপ গেজেটভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।  

​বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন নিশ্চিত করেছেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদালত সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ