Ticker

6/recent/ticker-posts

‘গুপ্ত আওয়ামী লীগ’ চর্চায় মুখ খুললেন রুমিন ফারহানা


 

সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের অনলাইন টকশো ‘ঠিকানা’-তে উপস্থিত হয়ে সম্প্রতি উঠে আসা রাজনৈতিক সমালোচনার জবাব দিয়েছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশোতে তার বিরুদ্ধে ‘গুপ্ত আওয়ামী লীগ’ হওয়া এবং দলটির রাজনৈতিক এজেন্ডা বাঁচিয়ে রাখার অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় তা প্রত্যাখ্যান করেন।

​রুমিন ফারহানা বলেন, "আমি আওয়ামী লীগ করি না; অবশ্যই করি না।" তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ’ বা দলটির বাঁচানোর লাইফ সেভিং মেশিন বলার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ যখন দুর্বল বা কাবু হয়ে পড়ে, তখন তাকে আঘাত করা বীরত্ব নয় বরং কাপুরুষতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে থাকা অবস্থায় তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে উল্লেখ করেন।

​তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো রাজনৈতিক নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন—তা ব্যক্তির পরিচয়ের ওপর নির্ভর করে না। অন্যায়ের জবাব অন্যায় বা ঘৃণা দিয়ে দিতে গেলে পুরো সমাজে শুধু ঘৃণারই চর্চা হবে মন্তব্য করে তিনি অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ