Ticker

6/recent/ticker-posts

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ: মুচলেকা দিয়ে পার পেলেন সাবেক যুবদল নেতা

The Daily Alokbarta


নিজস্ব প্রতিবেদক, সাভার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামের ধামরাই উপজেলা যুবদলের এক সাবেক নেতাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মুচলেকা ও লিখিত অঙ্গীকারনামা দিয়ে ছাড়া পান তিনি।

​বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ

​প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার আমন্ত্রণে দেবাশীষ চৌধুরী রাতে বটতলায় খাবার খেতে আসেন। খাবার খাওয়ার একপর্যায়ে কয়েকজন ছাত্রী সন্দেহ করেন যে, দেবাশীষ গোপনে তাদের ছবি তুলছেন। শিক্ষার্থীরা তার মুঠোফোনের গ্যালারি দেখতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

​এতে সন্দেহ আরও ঘনীভূত হলে ঘটনাস্থলে জাকসু নেতৃবৃন্দ, ছাত্রদলের কয়েকজন নেতা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন।

​মুঠোফোনে ছবি ও গাড়ি থেকে বিয়ার উদ্ধার

​উপস্থিত সবার চাপের মুখে একপর্যায়ে দেবাশীষ তার মুঠোফোনের গ্যালারি দেখান। এ সময় তার ফোনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হেঁটে যাওয়ার বেশ কিছু ছবি পাওয়া যায়। এছাড়া তার ফোনে বটতলার খাবারের ছবিও দেখা যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা তার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে দুই বোতল বিয়ার উদ্ধার করেন। এরপরই তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করা হয়।

​প্রশাসন ও অভিযুক্তের মুচলেকা

​বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার সত্যতা যাচাই করে দেবাশীষ চৌধুরীর কাছ থেকে একটি লিখিত স্বীকারোক্তি গ্রহণ করে। একই সঙ্গে ভবিষ্যতে আর কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না—এমন শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ