Ticker

6/recent/ticker-posts

দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে চিত্রনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হলো সিআইডি হেফাজতে

 

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৯ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেতা ডন ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সালমান শাহ হত্যা মামলার কারণে তাঁর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশন পুলিশের ‘স্টপ লিস্টে’ তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। বিমানবন্দরে ইমিগ্রেশন পারাপারের সময় বিষয়টি ধরা পড়লে তাঁকে আটক করা হয়।  

​পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ ও ইমিগ্রেশন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি প্রতিনিধি দল বিমানবন্দরে গিয়ে ডনকে নিজেদের হেফাজতে নেয়।  

​বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নাম থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। বর্তমানে সিআইডি এই মামলার পুনঃতদন্ত করছে, তাই তাঁকে সিআইডির টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।  

​সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামি ডনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন ও পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ