Ticker

6/recent/ticker-posts

কৌশলগত অবস্থানে ভারত, ঢাকায় ভারতীয় গোয়েন্দা প্রধান


 দক্ষিণ এশিয়ার দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে। বেইজিং সফর শেষ করেই সরাসরি ঢাকায় পৌঁছানোয় এই সফরের তাৎপর্য বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।  

​গত কয়েক মাসে দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে একাধিক নতুন মাত্রার যোগ হয়েছে। চীন, তুরস্ক এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত যোগাযোগের যে নতুন মাত্রা তৈরি হয়েছে, তা গভীর পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটে 'র' প্রধানের বাংলাদেশ সফরকে ভারতের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ এবং সম্পর্ক পুনর্গঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।  

​বৈঠকগুলোতে দুই দেশের মধ্যকার নিরাপত্তা চুক্তি বাস্তবায়ন, সীমান্ত ব্যবস্থাপনা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়ে বিশদ আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় প্রতিনিধি দলের এই সরাসরি যোগাযোগ আগামী দিনে দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্ব কমাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ