Ticker

6/recent/ticker-posts

শৃঙ্খলা ভঙ্গের জেরে চুনারুঘাটে গাজীপুর ইউনিয়ন জামায়াত আমীর সাজল পদচ্যুত


 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৫ আগস্ট গভীর রাতে ঘটে যাওয়া একটি স্পর্শকাতর অনৈতিক ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেয় চুনারুঘাট উপজেলা জামায়াত।

​ঘটনার বিবরণীতে জানা যায়, গাজীপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী স্থানীয় অধিবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল নুরুল ইসলাম সাজলের বিরুদ্ধে। ঘটনার রাতে ওই গৃহবধূর স্বামী বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীদের ডেকে আনেন। পরে গ্রামবাসী জড়ো হয়ে সাজলকে হাতেনাতে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সামাজিক সমাধানের প্রতিশ্রুতিতে ছাড়িয়ে নেওয়া হলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি করে।

​বৃহস্পতিবার আয়োজিত এক জরুরি সাংগঠনিক বৈঠকে স্থানীয় ও দলীয় প্রতিবেদন পর্যালোচনা করা হয়। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মিললে সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক কাঠামোর শৃঙ্খলা বজায় রাখতে সাজলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন দলীয় নেতৃত্ব। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ