Ticker

6/recent/ticker-posts

ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় নাসির ও সারজিস, এলাকায় তোলপাড়

The Daily Alokbarta


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস হাসানের (সারজিস আলম) উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

​খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (যিনি মাসুক নামে পরিচিত) বাসায় যান নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস হাসান। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই সাবেক কাউন্সিলর মাসুদ আহমদ হলেন রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর। এ ছাড়া মাসুদ আহমদ মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবেও এলাকায় পরিচিত।

​ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নেতার এমন আকস্মিক উপস্থিতি ও বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

​তবে নাসিরুদ্দিন পাটোয়ারী কিংবা সারজিস হাসানের পক্ষ থেকে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সফরটি সম্পূর্ণ রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কোনো কারণে ছিল, সে বিষয়েও সংশ্লিষ্ট কোনো পক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ