পরিবেশবান্ধব গণপরিবহনের দিকে পা বাড়ালেও বিআরটিসির ৮০০টি ইলেকট্রিক বাস কেনার প্রস্তাবে প্রশ্ন তুলছেন পরিবহন বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়া ও চীনের যৌথ অর্থায়নে ৪,৫৮৪ কোটি টাকার এই মেগা প্রকল্পে দুই দেশের বাসের দামের বড় তফাত নজর কেড়েছে। কোরিয়ান প্রতিটি বাসের দাম ধরা হয়েছে প্রায় ৪.৬১ কোটি টাকা, যা চীনা বাসের (২.৪৬ কোটি টাকা) তুলনায় প্রায় ১.৮ গুণ বেশি। যদিও বিআরটিসির দাবি, কোরিয়ান প্রস্তাবে স্পেয়ার পার্টস, ২৫টি চার্জিং স্টেশন ও ওয়ার্কশপ শেডসহ সার্বিক অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিশেষজ্ঞরা মূল উদ্বেগের জায়গা দেখছেন অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ সক্ষমতায়। অতীতে ভলভো বা ডাউ বাসের মতো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ইতিহাস স্মরণে রেখে বিআরটিসির ব্যাটারি চালিত ই-বাস চালানোর টেকসই প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে। নগর গণপরিবহনে পরিবেশবান্ধব বাস যুক্ত হওয়া ইতিবাচক হলেও চার্জিং নেটওয়ার্ক ও ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে এগুলো কতটা মানানসই হবে—তা বড় চ্যালেঞ্জ।

0 মন্তব্যসমূহ